দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত আরও একজন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জ-সোহারই রোডে। আহত ব্যাক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় রবিবার, রাতে রায়গঞ্জের সুভাষগঞ্জ-সোহারই রোডে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় সইফুর আলি(২১) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুত্বর আহত হয় অপর বাইক চালক অভিজিৎ দাস। আহতকে উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।পুলিশ সূত্রে খবর দুই মোটরবাইক চালক হেলমেট ছাড়াই মোটরবাইক চালাছিলো।